[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পেনশন কিস্তি ডিজিটালে কমিউনিটি ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৬ এএম

সংগৃহীত ছবি

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় মাসিক কিস্তি সহজ ও ডিজিটালভাবে সংগ্রহের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।

এই সমঝোতার মাধ্যমে প্রবাসী, বেসরকারি খাতের চাকরিজীবী, স্বকর্মে নিয়োজিত ব্যক্তি এবং স্বল্প আয়ের জনগণের জন্য চালু থাকা সর্বজনীন পেনশন স্কিম- প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা-এর মাসিক চাঁদা এখন থেকে কমিউনিটি ব্যাংকের দেশের সকল শাখা ও উপশাখার মাধ্যমে পরিশোধ করা যাবে।


অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর