[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

স্বর্ণের বাজারে দরপতন, ভরিতে কমেছে তিন হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ১০:০১ পিএম

সংগৃহীত ছবি

দেশের স্বর্ণবাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।

সংশোধিত এই মূল্য শুক্রবার থেকে কার্যকর হবে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।


স্বর্ণের এই দরহ্রাসে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর