[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ব্যাংকান্স্যুরেন্স কার্যক্রমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ২:২৬ পিএম

সংগৃহীত ছবি

গ্রাহকদের জন্য এক ছাতার নিচে ব্যাংকিং ও বীমা সেবা পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ব্যাংকান্স্যুরেন্স সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার আওতায় কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী শাখা ও বিতরণ ব্যবস্থার মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
এই অংশীদারিত্বের ফলে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়বে, আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পাশাপাশি এটি দেশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন তারা।


অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফাইন্যান্স অফিসার (সিসি) মো. মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ব্যাংকান্স্যুরেন্স বিভাগের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে অংশ নেন।


কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইসিসি মোহাম্মদ খাইরুল আলম, চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং করপোরেট ব্যাংকিং ও ব্রাঞ্চ বিজনেসের প্রধান ড. মো. আরিফুল ইসলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর