কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ সফলভাবে আয়োজন করেছে।
টাঙ্গাইলের বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি)-এ সম্প্রতি আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
‘সমন্বয়, গতিশীলতা ও অর্জন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করা হয় এবং আগামী বছরের জন্য কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
এতে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ফাংশনাল প্রধান, শাখা ব্যবস্থাপক ও রিলেশনশিপ ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
তিনি বক্তব্যে বলেন, ২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ব্যাংকের যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা সংগঠনের সুসংহত পরিকল্পনা, শৃঙ্খলিত বাস্তবায়ন এবং গ্রাহকদের আস্থারই প্রতিফলন।
তিনি আরও বলেন, ভবিষ্যত প্রবৃদ্ধি ধরে রাখতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, উন্নত গ্রাহকসেবা এবং প্রতিটি ব্যবসায়িক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, গুণগত ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট ও ফ্রন্টলাইন কর্মকর্তারা ২০২৫ সালের অর্জনসমূহ বিশ্লেষণ করেন, ২০২৬ সালের বাজেট নিয়ে মতবিনিময় করেন এবং আগামী দিনের জন্য বাস্তবভিত্তিক লক্ষ্য নির্ধারণ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে করপোরেট সুশাসন আরও সুদৃঢ় করা, পরিচালন দক্ষতা বাড়ানো এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এসআর
মন্তব্য করুন: