[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিংয়ে বাংলাদেশ ব্যাংক–কমিউনিটি ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৫০ এএম

সংগৃহীত ছবি

দেশের শিল্পখাতে প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন ও টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি রিফাইন্যান্সিং চুক্তিতে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে স্বাক্ষরিত এ পার্টিসিপেটরি এগ্রিমেন্টের মাধ্যমে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) স্কিমের আওতায় উদ্যোক্তারা স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ পাবেন।

এই রিফাইন্যান্সিং ব্যবস্থার ফলে বিশেষ করে রপ্তানিমুখী শিল্প ও আমদানি বিকল্প উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে যোগ্য উদ্যোক্তারা কম সুদে ঋণ গ্রহণ করতে পারবেন, যা শিল্পখাতে আধুনিক প্রযুক্তি সংযোজন ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।


বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিতে স্বাক্ষর করেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, যুগ্ম পরিচালক সজীব কুমার দাসসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন এসএমই বিভাগের প্রধান হোসেন-আল-সাফীর চৌধুরী ও এগ্রি বিভাগের প্রধান শরিফ হাসান মামুন।

এসআর

সম্পর্কিত খবর