[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, আংশিক সড়ক চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:১৯ এএম

সংগৃহীত ছবি

লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি করার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীরা।

রবিবার  (২৩ নভেম্বর) দুপুর ৩টার পর থেকে শুরু হওয়া এ অবস্থানের কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরীক্ষার্থীরা জানান, আগের বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির জন্য সাধারণত ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার মাত্র ৫০ দিন সময় নির্ধারণ করা হয়েছে, যা তাদের মতে ‘অযৌক্তিক ও অন্যায়’। তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের প্রতি অবিচার করা হবে।

পিএসসির প্রতি যৌক্তিক সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে পরীক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে তারা ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মিছিল নিয়ে জাদুঘরের সামনে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রসর হতে বাধা দেয়। পরে পরীক্ষার্থীরা সেখানেই বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

এসআর

সম্পর্কিত খবর