[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও রমজান উপলক্ষে আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের বইমেলা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা শুরু হলেও আসন্ন জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবার আগেভাগে আয়োজন করা হচ্ছে এ মেলা। 

এসআর

সম্পর্কিত খবর