[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ১২:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামের দুটি

 যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

​পুলিশ জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির পুরো আসন, কাচ ও বডি পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

​পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত বা গ্রেপ্তার হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর