[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৮:১৩ এএম

ফাইল ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় মানসী প্লাজার একটি ভবনে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, "আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভিতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে কিছুটা দেরি হচ্ছে।" তিনি আরও বলেন, "এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর