[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদ ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৬:৫৯ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ার প্রেক্ষাপটে মেট্রোরেল চলাচল সংক্রান্ত নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে ঈদের পরদিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবার নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরকে ঘিরে টানা সাত দিনের সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য এই তারিখকে কেন্দ্র করে শবে কদরের ছুটিসহ দীর্ঘ বিরতি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।


ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে আগাম এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর