[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

লালমনিরহাট জেলা সমিতি ঢাকার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার নবগঠিত কার্যকরী পরিষদ (২০২৬–২০২৭) উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ মার্চ) রাজধানী ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এমপি এবং মো. রোকন উদ্দিন বাবুল, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার সভাপতি সুলতানা ইয়াসমীন।


আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা।

এসআর

সম্পর্কিত খবর