[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের জেরে বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করেন।


দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছর বয়সী হুররাম।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে চারজনকে দগ্ধ অবস্থায় আনা হয়। তাদের মধ্যে মনোয়ারার শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ অংশে দগ্ধের চিহ্ন রয়েছে। গুরুতর দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এর আগের দিন সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের আরেকটি ঘটনা ঘটে। ওই ঘটনায় একই পরিবারের শিশুসহ নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে রানি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।


স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর