[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৬ ১:৫৬ এএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।

এ সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা মোছা. নাজমিন আক্তার (২২) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।


বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম। তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


পুলিশ আরও জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর