[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিমানবন্দর থেকে আটক কথিত শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।

 

তিনি জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন পিচ্চি রাজা। তার চলাফেরা ও কার্যক্রম পর্যবেক্ষণের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর