[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের দুজনসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪৪ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের দোহাজারীতে যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা

  • ফাতেমা বেগম, স্ত্রী: করিম বক্স, হাশিমপুর এলাকা।
  • শামিমা আক্তার, স্ত্রী: মো. সেলিম, হাশিমপুর এলাকা।
  • মো. শরিফ, ময়মনসিংহ জেলা।

আহত হয়েছেন— জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, পলাশ, বেবি আক্তার ও মো. রহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাস বেপরোয়া চালনায় দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. মহিউদ্দিন কালবেলাকে বলেন—

“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের হাসপাতালে পাঠাই। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর