[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ২৯৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ১০:০৭ এএম

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (৫ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গতকাল শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ঢাকার বাইরে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন এবং দক্ষিণ সিটিতে ৪৮ জন রোগী শনাক্ত হন।

একই সময়ে সারাদেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১০ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন। 

এসআর

সম্পর্কিত খবর