[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সোহেল ও মামুনের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় যুবদলের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫ ৪:১৭ পিএম

হামলায় চোখ হারানো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আহমেদ মামুন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল ও মঞ্জুর আহমেদ মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল।

জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন,যুবদলের মত সংগঠনের উপজেলা লেভেলের একজন যুগ্ম আহবায়কের চোখ উপড়ে ফেলার মত ঘটনাকে ভিন্নখাতে চালিয়ে দেয়ার সুযোগ নেই।

এটা একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা,এটাকে রাজনীতিকরনের কোন সুযোগ নেই। আমি মনে করি ৫ আগষ্টের পরাজিত ফ্যাসিষ্ট এবং তার দোসরদেরই কাজ এটা।

আমি অবিলম্বে এই নৃশংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করার জোর দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ৯ জুন নিশ্চিন্তপুর বাজারে জাতীয়তাবাদী যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে চিহ্নিত স্থানীয় কতিপয় সন্ত্রাসী হামলা করে সোহেল ও মামুনসহ আরো কয়েকজনকে গুরুতর আহত করেন।

এসআর

সম্পর্কিত খবর