[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ভিডিও ভাইরাল

বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫ ৯:৪১ এএম

ইদ্রিস মিয়া

বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যায় তাকে।

ভিডিওতে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। না হয় এখান থেকে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। তাদের আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দেওয়া হয়েছে, এখন সময় এসেছে দাবি আদায়ের।’

ঘটনাস্থলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যানার টাঙানো ছিল, যাতে লেখা ছিল "সাতকানিয়া সাংগঠনিক ইউনিট, বিএনপি"।

দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির বিভিন্ন ইউনিটের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া।

তবে অভিযোগ অস্বীকার করে ইদ্রিস মিয়া বলেন, “ইউএনও বা ওসিকে উদ্দেশ্য করে এ ধরনের কোনো কথা বলিনি। ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে সম্পাদনা করে আমাকে হেয় করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। পরে ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, যেখানে ইদ্রিস মিয়া নেতৃত্বে রয়েছেন।

ঐ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন লায়ন হেলাল উদ্দিন, আলী আব্বাস, মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম চৌধুরী নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু। 

এসআর

সম্পর্কিত খবর