[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৫ ৬:০৩ পিএম

ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন।

সর্বশেষ রোববার (৪ মে) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার এক বছরের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। তাসলিমা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

চিকিৎসক শাওন জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই দিন সকালে মারা যান পারভিন, যার শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে শনিবার (৩ মে) মারা যায় শিশু আয়ান। সোমবার (২৮ এপ্রিল) মারা যান সিমা আক্তার এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) মৃত্যু হয় অন্তঃসত্ত্বা তাসলিমার।

গেল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এসআর

সম্পর্কিত খবর