[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশ ব্যারাক থেকে এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫ ৪:১০ এএম

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর পুলিশ চেকপোস্ট সংলগ্ন ব্যারাক থেকে শামীম হোসেন (৩০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর থানার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

তিনি দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন।

পুলিশ সূত্র জানায়, সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন।

সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, “শামীম নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এসআর

সম্পর্কিত খবর