[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

পীরগাছায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধান ও আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান এবং

 আগাম জাতের আলুর ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। একসঙ্গে দুই ফসলের ক্ষতির মুখে পড়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে শিলাবৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এর তোপে অনেক জায়গায় ধানের গাছ ও শিষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেত নুয়ে পড়েছে। পাশাপাশি আগাম আলু চাষিরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। উল্লেখ্য, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর।

​তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, মঙ্গলবারের আকস্মিক শিলাবৃষ্টিতে ধান ও আলুর ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

​কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং সরকারি সহযোগিতার ব্যবস্থা করা হোক।

​এ বিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম জানান, এখনো পুরোপুরি হিসাব না মিললেও প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে পীরগাছা উপজেলায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। দ্রুত সময়ের মধ্যে সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর