[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

বোদায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন, ৬ নারী উদ্যোক্তা পেলেন ঋণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বোদা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা এ.এফ.এম. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, বিএনপি নেতা ও সমাজসেবক হুমায়ুন কবির লায়ন, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম এবং সমবায়ী মো. তোজাম্মেল হক।

 

অনুষ্ঠানে সমবায় খাতে অবদানের স্বীকৃতি হিসেবে চারজন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি ছয়জন সফল সমবায়ী ও নারী উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর