[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

কচুয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১১:০৯ পিএম

অভিযুক্ত বাবুল

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ৪ নং ওয়ার্ডে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর বয়স ১৩ বছর।

সে স্থানীয় শহীদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার স্কুল ছুটির পর কিশোরী বাড়ি ফেরার পথে ছিল।

অভিযোগ অনুযায়ী, পাশের বাড়ির মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ বাবুল মোটরসাইকেল থামিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর কিশোরী বাড়ির কাছে এসে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে তার বাবা আহসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কচুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কচুয়া থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর