[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

রাজশাহী সিটি প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৯:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নগর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে রাজশাহীকে আরও সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম আধুনিক নগরীতে রূপান্তরের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

 

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি প্রশাসক। পরে আলোচনার শেষে তার হাতে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়। সফর উপলক্ষে রাষ্ট্রদূত সিটি করপোরেশনের পরিদর্শন বইয়েও মন্তব্য লিপিবদ্ধ করেন।

 

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর এবং রাজনৈতিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ, রাজস্ব বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

এসআর

সম্পর্কিত খবর