[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় কূটনৈতিক কার্যালয়ের কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকার কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কর্মকর্তা নরেন ধর (৩৮) ভারতীয় সহকারী হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

নগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

তিনি বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কোনো আলামত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর