[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৭:৩৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত দুইতলা কলমিলতা বাজারের নিচতলায় ভোরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে

 ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ৫টা ২০ মিনিট থেকে তারা আগুন নির্বাপনের কাজ শুরু করেন।

​বর্তমানে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর