[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

গভীর রাতে বান্দরবানে আগুনে পুড়ল ৪৮ দোকান ও বসতঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৮টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে,

 যাতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

গভীর রাতে হঠাৎ আগুন লাগার পর মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান, কিন্তু বাঁশ ও কাঠের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাদের মালামাল সরানোর সুযোগ পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছিল।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানিয়েছেন যে তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও বাঘমারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর