[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি, জব্দ ৭ পাসপোর্ট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১:৪৫ এএম

সংগৃহীত ছবি

সাত পাসপোর্টসহ সীমান্ত এলাকা থেকে সাবেক কূটনীতিক আটক করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশের দাবি, দেশে প্রবেশের সময় তার কাছে থাকা সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে দুটি কূটনৈতিক পাসপোর্টও রয়েছে।


রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


উল্লেখ্য, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও দায়িত্বে ছিলেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর