[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

নাসিরনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, শোকে ভেঙে পড়েছেন বাবা-মা

হাবিব (৩)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরে ডুবে হাবিব (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব স্থানীয় ফয়সাল মিয়ার একমাত্র ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল হাবিব।

একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন।


গুরুতর অবস্থায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আক্কল ভূঁইয়া জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে মুহ্যমান হয়ে পড়েছে।

এসআর

সম্পর্কিত খবর