[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাদপুরে উন্নয়নের ধারাবাহিকতা: টানা দুই মেয়াদে আস্থার প্রতীক চেয়ারম্যান মুশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১২:২০ পিএম

দাদপুরের চেয়ারম্যান মুশা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন।

২০১৬ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হয়ে তিনি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম মেয়াদেই রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা খাতে সহায়তা এবং স্বাস্থ্যসেবায় নজর দেওয়ায় তিনি দ্রুত জনপ্রিয়তা পান।

সেই ধারাবাহিকতায় দ্বিতীয় মেয়াদেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকাবাসী আবারও তার ওপর আস্থা রাখে।


বর্তমানে তার উদ্যোগে গ্রামীণ সড়ক পাকা করা, কালভার্ট নির্মাণ, গভীর নলকূপ স্থাপন এবং বয়স্ক ও বিধবা ভাতা কার্যক্রম নিশ্চিত করার মতো কাজ চলমান রয়েছে। এছাড়া করোনা মহামারি ও বন্যার সময় তার ত্রাণ সহায়তা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়।


চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বলেন, “দাদপুরবাসী আমাকে বারবার দায়িত্ব দিয়ে যে বিশ্বাস দেখিয়েছেন, তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমার লক্ষ্য এই ইউনিয়নকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা।


এদিকে স্থানীয়দের মতে, তরুণদের কর্মসংস্থান তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন, যা ইতিবাচক পরিবর্তন আনছে এলাকায়।

এসআর

সম্পর্কিত খবর