[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে মাদক-জুয়া ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মসজিদের মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. হামিদ মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ অনেকে।


বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজের জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে, যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। তারা এসব অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও জোর দেন বক্তারা।


সমাবেশ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এলাকাকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে কোনো অপরাধীকে নিজেরা শাস্তি না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর