চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব রায়ের দিয়া (নয়াকান্দি) গ্রামের বাসিন্দা মনিরা (৩২) প্রাণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন থাকলেও প্রয়োজনীয় ব্যয় বহন করতে না পারায় তার চিকিৎসা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় এবং আর্থিক সংকটের কারণে মনিরার চিকিৎসা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।
ইতোমধ্যে তার চিকিৎসার পেছনে যা সঞ্চয় ছিল সবই ব্যয় হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে মনিরার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে যে কেউ মনিরার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়াতে পারেন।
সাহায্য পাঠানোর জন্য নিচে দেওয়া নম্বর ও ব্যাংক হিসাবে যোগাযোগ করা যাবে, বিকাশ: ০১৯১৭৮৮৪৮২৩, নগদ: ০১৭০৮৪২৭২৫৪,
ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক): ২৫২৫-০৩১১০৫৮৯৫২
একটু সহানুভূতি ও সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে মনিরার জীবন।
সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন তিনি।
এসআর