[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে নতুন ডিসি সোহানা নাসরিন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন।

তিনি বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।


প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এ বদলি ও পদায়ন করা হয়েছে। একই আদেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পাশাপাশি যেসব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তাদের নতুন দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হবে।


বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের এ পদায়নের মাধ্যমে মাঠ প্রশাসনে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এসআর

সম্পর্কিত খবর