[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী চলমান খাল খনন উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সূচি অনুযায়ী, সকালে জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে একটি হেরিংবোন বন্ড সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এরপর আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে আরেকটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়। পরে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।


এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর