[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১১:৪৭ এএম

সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুর গফুর সরকার।


জানা গেছে, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের বিশ্রামাগারে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন।


তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।
পরে দুপুরের একটি ফ্লাইটে তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। এরপর দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর মন্ত্রীকে দ্রুত রাজধানীতে নিয়ে যাওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর