[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক প্রসবে বিরল সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ১০:৪৮ এএম

সংগৃহীত ছবি

উলিপুর উপজেলায় এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, পূর্বে সিজারিয়ান অপারেশন থাকলেও এবার স্বাভাবিক প্রসবেই সন্তানগুলো জন্ম নিয়েছে—যা চিকিৎসকদের মতে বিরল ঘটনা।


জানা গেছে, চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মো. ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে স্থানীয় একটি মাতৃসেবা কেন্দ্রে ভর্তি হন। সেখানে চিকিৎসক ডা. শারমিন বেগম-এর তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়।


রোববার (৫ এপ্রিল) বিকেলে পর্যায়ক্রমে তিন নবজাতকের জন্ম হয়। এর মধ্যে দুইজন ছেলে এবং একজন মেয়ে। জন্মের সময় তাদের ওজন ছিল প্রায় ১.৬ কেজি, ১.৭ কেজি এবং ২ কেজি।


চিকিৎসা সূত্রে জানা যায়, মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নবজাতকরাও সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পূর্বে সিজারিয়ান অপারেশন হওয়ার পর স্বাভাবিকভাবে একাধিক সন্তানের জন্ম দেওয়া ঝুঁকিপূর্ণ। তবে অভিজ্ঞতা ও সঠিক ব্যবস্থাপনার কারণে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।


ঘটনাটি এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর