[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নাসিরনগরে প্রশাসনের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৯:৩১ এএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ নতুন বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এ জ্বালানি তেল জব্দ করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বভাগ নতুন বাজারে একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।


অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির ভেতরে থাকা ২৬টি ড্রাম থেকে ডিজেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে তেল সংরক্ষিত ছিল বলে জানা গেছে।


এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর