[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে তেল মজুত করে কৃত্রিম সংকট: দুই পাম্পে অভিযান, ২৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ৫:১৩ এএম

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ২৮ হাজার লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার

 (২৮ মার্চ) বিকেলে পরিচালিত এই অভিযানে হোসেন ফিলিং স্টেশনে ‘তেল নাই’ লেখা প্লাকার্ড ঝুলিয়ে সরবরাহ বন্ধ রাখায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তল্লাশিতে ওই পাম্প থেকে ৭০০০ লিটার পেট্রোল, ৬৫০০ লিটার অকটেন ও ১৪৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এছাড়া পার্শ্ববর্তী রয়েল ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখলেও সেখানে ৬৯০০ লিটার জ্বালানি মজুত পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত তেল সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর