[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কালীগঞ্জে ১৫ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ২:২৫ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জনের মধ্যে শুক্রবার হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর স্থানীয় উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দলটির সামাজিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান উল্লেখ করেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


কালীগঞ্জ থানা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতারা।


বক্তারা এ সময় সমাজের সচ্ছল ব্যক্তিদের মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যথাযথ সহায়তা পেলে শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসআর

সম্পর্কিত খবর