[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১১:৩২ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার

 (২৩ মার্চ) উপজেলার জুম্মাহাট এলাকার গুনাইগাছের বাসিন্দা মো. রুহুল আমিনের দোকানে অভিযান চালিয়ে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

একই অভিযানে হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারের 'মিলন এন্টারপ্রাইজ'-এ পেট্রোলের মূল্য তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের অতিরিক্ত দামে তেল বিক্রি না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর