[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পটুয়াখালীর ৩৫ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন: শত বছরের ঐতিহ্যের প্রতিফলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৪:৪৩ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। পটুয়াখালী সদর

 উপজেলার বদরপুর ইউনিয়নের 'বদরপুর দরবার শরীফ'-এ সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. শফিকুল আলম গনি। স্থানীয়রা জানান, ১৯২৮ সাল থেকে প্রায় ১০০ বছর ধরে তারা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদের ওপর ভিত্তি করে একদিন আগেই রোজা রাখা এবং ঈদ পালন করে আসছেন।

​হানিফি মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী এই গ্রামগুলোর বাসিন্দারা পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছেন। ঈদের নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধ্যমতো আপ্যায়নের আয়োজন করেন। ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হওয়ার পর এই রীতি পালন করা হয় বলে জানান স্থানীয় ওলামায়ে কেরাম। উৎসবের এই আমেজ ঘিরে এসব গ্রামের পরিবারগুলোতে আজ সকাল থেকেই ছিল আনন্দের ছোঁয়া।

এসআর

সম্পর্কিত খবর