[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি: ২৪ ঘণ্টায় ৫২ হাজার যান পারাপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৮:৩৭ এএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। টানা ছুটির সুযোগে বিপুল সংখ্যক যাত্রী রাজধানী ছাড়ায়

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে রেকর্ড ৫২ হাজার ৮৫৩টি যানবাহন চলাচল করেছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কে গাড়ির চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট বা ভোগান্তির সৃষ্টি হয়নি। বিশেষ করে নারায়ণগঞ্জের অংশ দিয়ে যাত্রীরা বেশ স্বস্তিতেই যাতায়াত করতে পারছেন। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

​কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু চন্দ্র শর্মা জানিয়েছেন, ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর