[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ঈশ্বরদীতে ইফতার খেয়ে কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ: ফুড পয়জনিংয়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৮:৪১ পিএম

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া

 ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে সিংহভাগই নারী শ্রমিক, যাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​শ্রমিকদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো কারখানা থেকে সরবরাহ করা ইফতারি খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাদের বমি, মাথা ঘোরানো এবং পেটে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত খাবার বা ভাজাপোড়া থেকে ফুড পয়জনিং অথবা তীব্র অ্যাসিডিটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে চিকিৎসাধীন শ্রমিকদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর