[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রায়পুরে বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৫:৫৩ পিএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

এ সময় বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডে গিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হচ্ছে কি না তা যাচাই করা হয়।


তদারকির সময় বাস কাউন্টারের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সিএনজি চালকদের সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সতর্ক করা হয়।


এদিকে সড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুটি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, জনস্বার্থ রক্ষা এবং যাত্রীদের হয়রানি বন্ধ করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর