[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৯:০২ এএম

সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১৪ মার্চ ২০২৬) “নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

এ সময় এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান সোহাগসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।


বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সবাই নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমে থাকতে না দিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর