[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৩:৫৮ এএম

সাভারের ব্যাংক টাউন এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শাহাদাত খান নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করার

 অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) সকালে ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লায় এই ঘটনা ঘটে। আহত শাহাদাত খান সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

ভুক্তভোগী নারী জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করলে শাহাদাত খান এর প্রতিবাদ করেন। পরে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালিয়ে শাহাদাত খানের মাথায় ছুরিকাঘাত করে।

এই হামলায় ভুক্তভোগী নারী ও তার বাবাও আহত হয়েছেন। অভিযুক্ত আয়ুব খান হামলার বিষয়টি অস্বীকার করলেও সাভার মডেল থানার ওসি আরমান আলী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর