[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৭ এএম

অভিযুক্ত বাবা রবিউল ইসলাম

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাটগ্রাম থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

সেই সুযোগে অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারি রাতে। ওই দিন বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তার দুই মেয়ে (১৫ ও ১২) একাই ঘুমিয়ে ছিল।

রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

একপর্যায়ে কিশোরীর চিৎকারে সে বাধা দিলে অভিযুক্ত ভীত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরদিন কিশোরী বিষয়টি মায়ের কাছে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসা করেন।

এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে।

পরবর্তীতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর