আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬), পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানী ঢাকা ও এর
আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আকাশ ও রোদ: ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকবে এবং দীর্ঘ সময় কড়া রোদের দেখা মিলবে। বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রা: আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২° সেলসিয়াস। গতকালের তুলনায় আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
বাতাস ও আর্দ্রতা: উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%।
সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: