[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত জয়ী

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে ১৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন বলে কেন্দ্রভিত্তিক ফলাফলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা শেষে ধাপে ধাপে ফল ঘোষণা করা হয়।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতে মামলা বিচারাধীন থাকায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ফল আপাতত স্থগিত থাকবে।

আদালতের চূড়ান্ত নির্দেশনার পর এ দুটি আসনের ফল ঘোষণা করা হবে।
আসনভিত্তিক সংক্ষিপ্ত ফলাফল
চট্টগ্রাম-১ (মীরসরাই):
বিএনপির নুরুল আমিন (ধানের শীষ) ১,২৭,৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পান ৮১,২২৭ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি):
বিএনপির সরওয়ার আলমগীর ১,৩৮,৫৪৫ ভোট পেয়ে এগিয়ে। জামায়াতের নুরুল আমিন পান ৬২,১৬০ ভোট। ফল স্থগিত।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ):
বিএনপির মোস্তফা কামাল পাশা ৭২,৫১৯ ভোটে জয়ী। জামায়াতের মুহাম্মদ আলাউদ্দিন পান ৩৬,৮১৮ ভোট।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড):
বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী ১,৪২,৬৭৪ ভোটে এগিয়ে; জামায়াতের আনোয়ার ছিদ্দিক ৮৯,২৬৮ ভোট। ফল স্থগিত।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী):
বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১,৪৩,৯৬৫ ভোটে জয়ী।
চট্টগ্রাম-৬ (রাউজান):
বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১,১২,২৩৭ ভোটে এগিয়ে।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া):
বিএনপির হুম্মাম কাদের চৌধুরী ১,০০,২৪২ ভোট পান।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও):
বিএনপির এরশাদ উল্লাহ ১,৫১,৭৩৭ ভোটে শীর্ষে।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া):
বিএনপির আবু সুফিয়ান ১,০৯,৩৮৮ ভোটে জয়ী।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী):
বিএনপির সাঈদ আল নোমান ১,২১,৩৭৪ ভোট পান।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা):
বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ১,১৫,৯৯৯ ভোটে এগিয়ে।
চট্টগ্রাম-১২ (পটিয়া):
বিএনপির এনামুল হক ১,৩৪,০৮০ ভোট পান।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী):
বিএনপির সরওয়ার জামাল নিজাম ১,২৫,৪৬০ ভোটে জয়ী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ):
বিএনপির জসিম উদ্দিন আহমেদ ৭৬,৪৯৩ ভোট পেয়ে অল্প ব্যবধানে এগিয়ে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): জামায়াতের শাহজাহান চৌধুরী ১,৮১,২৩৮ ভোটে বিজয়ী।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): জামায়াতের মো. জহিরুল ইসলাম ৮৯,৯৬০ ভোট পেয়ে এগিয়ে। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পান ৮২,২৩৭ ভোট।
বেসরকারি ফলাফলে অধিকাংশ আসনে বিএনপি এগিয়ে থাকলেও চট্টগ্রাম-১৫ ও ১৬ আসনে জামায়াত প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন। চূড়ান্ত সরকারি ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর