ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা-র কুড়িগ্রাম-১ আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল একত্র করা হয়।
প্রাপ্ত ভোটের হিসাব-
দাঁড়িপাল্লা প্রতীক (অধ্যাপক আনোয়ারুল ইসলাম): ১,৩৯,৪৯৮ ভোট,
ধানের শীষ প্রতীক (সাইফুর রহমান রানা): ১,২২,৩১৯ ভোট
এতে ১৭,১৭৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক (এ কে এম মোস্তাফিজুর রহমান): ৫০,৩৯২ ভোট
হাতপাখা প্রতীক (হারিসুল বারী রনি): ৩৮,৬৭০ ভোট
গোলাপ ফুল প্রতীক (আবদুল হাই): ২,৮৬৯ ভোট
ট্রাক প্রতীক (বিন ইয়ামিন মোল্লা): ২৬৬ ভোট
ভোটার ও গণভোটের চিত্র- এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫,৬৩,৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮১,৪২৪ জন, নারী ২,৮২,৫৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৩ জন।
এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ২,২৯,৬০৩টি এবং ‘না’ পক্ষে ভোট পড়েছে ৯২,৪৮১টি।
এসআর
মন্তব্য করুন: